সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কেশবপুরে খেলাঘর আসর শাখার উদ্যোগে কমরেড নিজামউদ্দীন এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন

কেশবপুরে খেলাঘর আসর শাখার উদ্যোগে কমরেড নিজামউদ্দীন এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন

আজিজুর রহমান >> কেশবপুরে খেলাঘর আসর কেশবপুর শাখার উদ্যোগে কমরেড নিজামউদ্দীন এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকেলে কেশবপুর উপজেলা সংলগ্ন সমাধান হলরুমে কমরেড নিজামউদ্দীন এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সংগঠনের উপজেলা কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু প্রবীর দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনছুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন।

তিনি বলেন কমরেড নিজামউদ্দীন ছিলেন খেলা ঘর আসর কেশবপুর শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। সুবিধা বঞ্চিত গণ মানুষের মুক্তি সংগ্রামের অগ্রণী সৈনিক ও পানি সরাও মানুষ বাচাঁও আন্দোলনের মহানায়ক।

কমরেড নিজামউদ্দীন এর সৃতিচারণ করেন, খেলা ঘর আসর কেশবপুর শাখার সভাপতি আব্দুল মজিদ বড় ভাই, খেলাঘর আসরের সভাপতি পার্থসারথী সরকার, সূর্য তরুণ খেলা আসরের সভাপতি আমিনুর রহমান, খেলাঘর আসর কেশবপুর শাখার উপদেষ্ঠা প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, ডাক্তার উওম রায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, কেশবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশচন্দ্র দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেশবপুর সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান সহ কবি, লেখক, সাংবাদিক, সুধীজনসহ উপজেলার বিভিন্ন খেলা ঘর আসরের সভাপতি ও সম্পাদক মন্ডলী। আলোচনা সভা শেষে গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯