মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কেশবপুরের পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীনের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরের পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীনের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

আজিজুর রহমান >> কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নিজাম উদ্দীনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিল ও গণভোজ ৪ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে।

গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সাজ্জাত আলীর সভাপতিত্বে ও শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার মকবুল হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি সিদ্ধার্ত বসু, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিযাকত আলী, শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক এনামূল কবির বুলু প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, পাঁজিয়া ইউনিয়নের সমাজসেবক আওয়ামী লীগনেতা জসিম উদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়নের সমাজসেবক আওয়ামী লীগনেতা আমজাদ হোসেন, খেলাঘর আসরের আব্দুল মজিদ, মনোজ খেলাঘরের নাজমুল হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯