শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বিসিএসের ৪৪তম সার্কুলার

বিসিএসের ৪৪তম সার্কুলার

অনুসন্ধান ২৪ ডেস্ক >> পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, প্রতি বছর একটি করে বিসিএস দেওয়ার টার্গেটে নিয়ে আমরা কাজ করছি। এবারও সেই টার্গেট আছে। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে। তাদের শূন্য পদে চাহিদা পেলে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ৪৪তম বিসিএসের সার্কুলার দেওয়া সম্ভব হবে।

জানা গেছে, করোনার কারণে চাকরিপ্রার্থীদের অনেকের চাকরিতে আবেদনের বয়স চলে যাচ্ছে। এটি বিবেচনা করে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এই বিসিএসে বয়সেও শিথিলতা আনা হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখার কর্মকর্তারা বলছেন, গত ফেব্রুয়ারিতে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে প্রথম শ্রেণির শূন্য পদের চাহিদা চেয়ে চিঠি দেওয়া হয়। প্রায় সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে চাহিদা পাওয়া গেছে। কয়েকটি মন্ত্রণালয়ের চাহিদা বাকি আছে। সেগুলো পাওয়ার পর সবকটি যোগ করে সমপরিমাণ ক্যাডার নিয়োগ দিতে পিএসসিকে নির্দেশনা দেবে মন্ত্রণালয়।

জুলাই মাসের মধ্যে শূন্য পদের চাহিদা পিএসসির কাছে পাঠানো সম্ভব হবে। এরপর পিএসসি সেগুলো প্রক্রিয়া করে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে বিজ্ঞপ্তি দিতে পারে। এর আগে বিশেষ কোনো বিসিএস হওয়ার সম্ভাবনা নেই বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

গত ৩০ নভেম্বর বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগের জন্য ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ৩০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে তা কয়েক দফা বাড়িয়ে আবেদনের তারিখ আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। অপরদিকে ডাক্তারদের জন্য ৪২তম বিশেষ বিসিএসের ভাইভা পরীক্ষা চলছে। এছাড়াও সাধারণ বিসিএস ৪১তম প্রিলিমিনারি পরীক্ষা গত ১৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে।

এ পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের ২ হাজার ১৩৫ পদের বিপরীতে প্রায় পৌনে ৫ লাখ চাকরিপ্রত্যাশী পরীক্ষায় অংশ নেন। শিগগিরই এ পরীক্ষার ফল প্রকাশ করবে পিএসসি। এছাড়া ৪০তম সাধারণ বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯