শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
২৯ সেপ্টেম্বর কক্সবাজারে নতুন ওসিদের যোগদান

২৯ সেপ্টেম্বর কক্সবাজারে নতুন ওসিদের যোগদান

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজার জেলার ৮টি থানায় নিয়োগ পাওয়া নতুন ওসিদের আগামী ২৯শে সেপ্টেম্বরের মধ্যে যোগ দেয়ার কথা রয়েছে। নিয়োগ পাওয়া অন্য পুলিশ সদস্যরা আগামীকালের মধ্যেই কক্সবাজারে পৌঁছাবেন। বদলি হওয়া শূন্যপদ পূরণে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এরইমধ্যে ৫৩ জন পুলিশ পরিদর্শক, ২১৫ জন এসআই-এএসআই ও ৭৩৪ জন কনস্টেবল যোগ দিয়েছেন।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা নিহতের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়। এ পর্যন্ত জেলার ৮ জন শীর্ষ কর্মকর্তা, ৫৩ জন পরিদর্শকসহ মোট ১ হাজার ৩৪৭ জন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ সদর দপ্তর এমনটিই ধারণা করা হচ্ছে।

পুলিশের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বদলির আদেশ পাওয়াদের নতুন কর্মস্থলের উদ্দ্যেশে রওনা এবং নিয়োগপ্রাপ্তদের যোগদানের বিষয়টি চলমান প্রক্রিয়া রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। শুক্রবারই জেলার ৮টি থানায় নতুন ওসি নিয়োগ দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯