মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
গাজার প্রতি সমর্থন তুর্কি ফুটবল দলের

গাজার প্রতি সমর্থন তুর্কি ফুটবল দলের

গাজার প্রতি সমর্থন তুর্কি ফুটবল দলের
গাজার প্রতি সমর্থন তুর্কি ফুটবল দলের

অনুসন্ধান২৪>> তুর্কি ফুটবল দল আঙ্কারাগুকুর সমর্থকরা শুক্রবার তুর্কি সুপার লিগে আলানিয়াস্পোরের বিপক্ষে একটি ম্যাচ চলাকালীন সময় বিশাল ব্যানার উড়িয়ে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়েছে।

ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হওয়ার পর গাজায় প্রাণঘাতী সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে তেল আবিবের চালানো ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রায় ৩৪ হাজার ৬০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে তেল আবিব। আহত হয়েছে অন্তত ৭৭ হাজার ৭০০ জন। জাতিসংঘের মতে ইসরায়েলি আগ্রাসনের প্রায় ৭ মাস পরে গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার ৮৫ শতাংশ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতির পাশাপাশি খাদ্য, পরিষ্কার পানি এবং ওষুধের অবরোধের মধ্যে রয়েছে।

মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে অত্যাচারীদের ধ্বংস করা হবে। আঙ্কারাগুচু সমর্থকদের গ্রুপ গেসেকোন্ডু সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ আলাদাভাবে লিখেছে- ‘শিশু, নারী, নিরপরাধ মানুষকে ইসরাইল জবাই করছে। আমরা চুপ করে থাকব না। আমরা নিরপরাধ মানুষের জন্য, মুক্ত ফিলিস্তিনের জন্য চিৎকার করব, প্রতিবাদ জানাবো।’

আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায় জারি করা হয়। রায়ে তেল আবিবকে গণহত্যা রোধ করতে এবং গাজায় বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়া হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯