সোমবার, ০৮ Jun ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
দুই সিনেমা প্রেক্ষাগৃহে

দুই সিনেমা প্রেক্ষাগৃহে

দুই সিনেমা প্রেক্ষাগৃহে
দুই সিনেমা প্রেক্ষাগৃহে

অনুসন্ধান২৪>> শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুই সিনেমা। একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, আরেকটি ভৌতিক ঘরানার। যথাক্রমে এ দুই সিনেমা হলো— ‘শ্যামাকাব্য’ ও ‘ডেডবডি’।

মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এ সিনেমা নিয়ে পরিচালক সৌদ বলেন, ‘এই গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল। এবার বড় পর্দায় দর্শকের দেখার জন্য দেওয়া হলো। হলে এসে সিনেমা দেখেন। মন্দ লাগলে মন্দ বলেন, সেটাও মাথা পেতে মেনে নেব।’

সরকারি অনুদানে ‘শ্যামাকাব্য’ নির্মাণ করেছেন পরিচালক বদরুল আনাম সৌদ। চিত্রনাট্য, সংলাপও লিখেছেন তিনি। সিনেমাটির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও সনি স্কয়ার; লায়ন সিনেমাস এবং ব্লকবাস্টার সিনেমাসে দেখা যাবে এটি।

মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমা দেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ভৌতিক ঘরানার সিনেমায় অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান প্রমুখ।

‘শ্যামাকাব্য’ সিনেমার বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— ইন্তেখাব দিনার, জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, সুভাশীষ ভৌমিক, মীর রাব্বি, এ কে আজাদ সেতু, রিমি করিম প্রমুখ।

নিজের অভিনীত সিনেমা নিয়ে ওমর সানী বলেন, ‘আশা করছি, সিনেমাটি আপনারা হলে গিয়ে দেখবেন।’

সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে পরিচালক ইকবাল বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক মানের ভৌতিক গল্পের সিনেমা নির্মাণ করতে পারে, ডেডবডি হবে তার বড় প্রমাণ। সবার প্রতি অনুরোধ, সিনেমাটি দেখার পর ভালো-মন্দ মন্তব্য করবেন।’

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯