সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ডিআইজি হাবিবুর রহমানের জন্ম দিনে “জার্নালিষ্ট হেল্প সেন্টার” এর শুভেচ্ছা জ্ঞাপন

ডিআইজি হাবিবুর রহমানের জন্ম দিনে “জার্নালিষ্ট হেল্প সেন্টার” এর শুভেচ্ছা জ্ঞাপন

ইমাম বিমান :: বাংলাদেশ পুলিশ বাহিনী ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানের বিপিএম (বার), পিপিএম (বার) এর জন্মদিন উপলক্ষে “জার্নালিষ্ট হেল্প সেন্টার” (জেএইচসি) এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটির চেয়ারম্যান আজগর আলি মানিক ও মহাসচিব এস এম জীবন।

সংগঠনের চেয়ারম্যান আজগর আলি মানিক বলেন, মহান সৃষ্টিকর্তা আপনাকে ও আপনার পরিবারকে সর্বদা সুরক্ষা দান করুক, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে মহামারি নভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে আপনার অব্যাহত যুদ্ধ অচিরেই সফল হোক, নিরবতা ভেঙ্গে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আবার পুন:জ্জীবিত হোক, শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক সমগ্র বিশ্বজুড়ে।

“জার্নালিষ্ট হেল্প সেন্টার” (জেএইচসি) এর মহাসচিব এস এম জীবন বলেন, উত্তরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মানবতার পথিকৃৎ, সমাজের পিছিয়ে পড়া বেদে ও হিজড়া (তৃতীয় লিঙ্গ) জনগোষ্ঠীর আলোর দিশারী, নক্ষত্র পুলিশ কর্মকর্তা ও বর্তমান ডিআইজি ঢাকা রেঞ্জ জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।

আমার জানামতে আপনি একজন সাংবাদিক বান্ধব পুলিশ অফিসার, আমি বিশ্বাস করি আপনার আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমের ফলে পুলিশ-সাংবাদিক বন্ধু স্বরূপ হিসেবে একসাথে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বিশেষ করে সমাজের ঘৃণিত পতিতাদের কবর দেয়া, শিশুদের পড়াশোনার সুব্যবস্থা করে দেয়া ও নতুন করে কেউ যেন পথভ্রষ্ট না হয় সেই পাপাচার থেকে ফিরিয়ে তাদের কর্মসংস্থার চলমান কার্যক্রম ও সহানুভূতি জাতির কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। তারই ধারাবাহিকতায় আপনার সকল মহৎকর্মের অংশীদার হতে চায় “জার্নালিস্ট হেল্প সেন্টার” (জেএইচসি) পরিবার।

এস এম জীবন আরো বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর মধ্যে অনেকেই রয়েছেন, আর সেই অনেকের মধ্য দিয়ে আমার কাছে বাংলাদেশ পুলিশের আইকন হিসেবে আমারই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সৎ ও নিষ্ঠার সাথে দেশে দায়িত্ব পালন করে আসছেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম( বার)। তার শুভ জন্মদিন উপলক্ষে ” জার্নালিষ্ট হেল্প সেন্টার ” এর পক্ষ থেকে শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা রইলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯