সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সিরাজগঞ্জে থানায় অভিযোগ! তাড়াশে শিক্ষার্থীকে পেটানোর দায়ে

সিরাজগঞ্জে থানায় অভিযোগ! তাড়াশে শিক্ষার্থীকে পেটানোর দায়ে

নিজস্ব প্রতিবেদক :: সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষার্থীকে পেটানোর দায়ে ইউপি সদস্যের স্বজনদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মারপিটে আহত আরিফের বাবা আনসার আলী।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশীন -গুড়মা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায় মাধাইনগর ইউনিয়ন পরিষদের নারী সদস্যের বাড়িতে ভিজিডির বিতরণকৃত ২ বস্তা চালের খবর সংবাদকর্মীদের দেওয়ার অপরাধে আরিফুল ইসলাম আরিফ (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করেছে ইউপি সদস্যের স্বামী, ছেলে সহ স্বজনরা। আরিফ গুড়মা গ্রামের আনসার আলীর ছেলে ও তাড়াশ ডিগ্রী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ।

এ বিষয়ে আরিফ বলেন, গত ১৫ এপ্রিল ওই ইউনিয়নের নারী সদস্য দুলু খাতুন ভিজিডির চাল নিয়ে খড়ের গাঁদায়ে লুকিয়ে রেখেছে এ রকম একটি তথ্য স্থানীয় সংবাদকর্মীদের ওই গ্রামের কে বা কারা জানায়। এতে স্থানীয় প্রশাসন ঘটনা স্থলে যায় । এ নিয়ে ইউপি সদস্যের স্বামী ও স্বজনরা আরিফকে দোষারোপ করে।

পরে সোমবার রাতে আরিফ মটর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যের স্বামী আব্দুর রহমান, ছেলে জুয়েল সহ ৪-৫ জন স্বজন আরিফের পথ রোধ করে অর্তকিতভাবে লাঠি সোটা দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে লোকজন আমাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ইউপি সদস্য দুলু খাতুন বলেন, ঘটনা সম্পর্ন মিথ্যা আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯