মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
দীর্ঘসূত্রতায় চলছে মেগা প্রকল্পের কাজে

দীর্ঘসূত্রতায় চলছে মেগা প্রকল্পের কাজে

অনলাইন নিউজ :: মহামারির কারণে থেমে আছে রাজধানীর মেট্রোরেলের কাজ। তবে সীমিত পরিসরে চলছে পদ্মা সেতু ও চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল প্রকল্পের কাজ।

সেতু ও রেলপথ মন্ত্রণালয় মিলিয়ে এসব প্রকল্পে ব্যয় ১০০ হাজার কোটি টাকার বেশি। নির্ধারিত সময়ে শেষ না হওয়া প্রকল্পগুলোতে বাড়তি ব্যয় ছিল আগে থেকেই।

এখন করোনাভাইরাসের কারণে ব্যয় বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সেতু বিভাগের অধীনে পদ্মা সেতুতে এখন করোনাভাইরাসের প্রভাব সরাসরি পড়েনি। প্রকল্পের কেউ করোনা আক্রান্ত হননি।

এমনকি প্রকল্প নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় চীনের উহান হওয়ার পরও চীনা কর্মকর্তারা কোয়ারান্টিন মেনে দেশে ফিরে কাজে স্বাভাবিক হয়েছেন। যেসব কর্মকর্তা ফিরতে পারেননি, তাদের বিকল্প নিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।

গতকাল খোলা অনুসন্ধান ২৪কে আরো বলা হয়, স্প্যান জায়ান্ট দেওয়ার কাজে মেশিন রোবট লাগিয়েছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং। করোনার মধ্যেই বসেছে দুটি স্প্যান।

বাকি ১৩টির মধ্যে দুটি ছাড়া বাকিগুলো তৈরির কাজ চলছে মাওয়ায়। এর মধ্যে পুরোপুরি প্রস্তুত রয়েছে দুটি। আগামী মাসের শুরুতেই এগুলো বসবে বলে জানিয়েছে সেতু বিভাগ। পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পেও করোনার প্রত্যক্ষ প্রভাব দেখা যাচ্ছে না।

করোনাভাইরাসের মধ্যেই ৪০ হাজার কোটি টাকার এ প্রকল্পের উড়াল রেলপথের প্রথম ভায়াডাক্ট উঠিয়ে দেওয়া হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের খুঁটির কাজ শেষ হওয়ায় সেখানকার ৭০০ শ্রমিককে রেললিংক প্রকল্পে নিয়োগ দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। তবে সব শ্রমিককে একসঙ্গে কাজে লাগানো যাচ্ছে না করোনাভাইরাসের কারণে। পদ্মার শ্রমিকরা শ্রীনগর অবস্থান করছে। কিন্তু রেল লিংক প্রকল্পের কাজে তাদের গাড়িতে করে আনা-নেওয়া করতে হচ্ছে।

পদ্মা সেতু রেল লিংক প্রকল্প জানান, তাদের টার্গেট পদ্মা সেতুর সঙ্গে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত রেলপথ চালু করা। সেজন্য সে অংশে কাজ দ্রুত করা হচ্ছে। তবে ঢাকার অংশেও এগুচ্ছে কাজ।

রেলসংযোগ প্রকল্পের সার্বিক অগ্রগতি ২৩ শতাংশ। আগামী বছর জুনে পদ্মা সেতু খুলে দেওয়া হবে। তখন একসঙ্গে সড়ক ও রেলপথে চালু হবে। এখন পর্যন্ত পদ্মা সেতু চার কিলোমিটার দৃশ্যমান। শেষ হয়েছে পদ্মা সেতুর সড়ক ও রেলওয়ে স্ল্যাব তৈরি। যা এখন স্প্যানের ওপর বসানো চলছে পুরোদমে।

মূল সেতুর ৪১টি স্প্যানের মধ্যে মাওয়া এসেছে ৩৯টি। ২৮টি স্থাপন করা হয়েছে। যার দৈর্ঘ্য ৪ হাজার ২০০ মিটার। অবশিষ্ট দুটি স্প্যান চীন থেকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। আর এখন স্পেন ফেব্রিকেশন ইয়ার্ডে ১২টি স্পেনের কাজ চলছে।

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্প পরিচালক জানান, টানেলের কাজ বন্ধ হয়নি। তবে আগের মতো গতি নেই। কারণ নতুন করে যেসব লোক চীন থেকে আসা প্রয়োজন তারা আসতে পারছে না। আবার দেশীয় প্রায় ১ হাজারের মতো শ্রমিক এখন কাজে নেই। এ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৫২ শতাংশ। এসব মেগা প্রকল্পের কাজ থমকে যাওয়ায় নানা সমস্যা দেখা দিতে পারে। একদিকে দীর্ঘসূত্রতা অন্যদিকে বৃদ্ধি। কোন পন্থায় দ্রুত কাজ শেষ করা যায় এখন সংশ্লিষ্টদের উপায় অনুসন্ধান করা উচিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯