সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
অনলাইন নিউজ :: করোনাভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী আদিবাসীরা আজ মঙ্গলবার দূর্যোগপূর্ণ আবহাওয়াতেও ত্রাণের দাবীতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে।
আজ মঙ্গলবার সকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় দরিদ্র লোকজন ত্রানের দাবিতে বীরগঞ্জ উপজেলা নির্বাহীর কর্মকর্তার কার্যালয়ের অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
এসময় তারা “করোনা নয় ক্ষুধায় মৃত্যু” ও আদিবাসী সংগ্রাম পরিষদের বিভিন্ন প্লাকার্ড নিয়ে অবস্থান করে। বিক্ষোভে অংশগ্রহনকারী আদিবাসীরা জানান, আমরা করোনার কারনে ঘর থেকে বের হতে পারছিনা। আমরা গরীব মানুষ। দিন আনি দিন খাই। কাজ না করলে, না খেয়ে থাকতে হয়। ত্রান না পেয়ে বাধ্য হয়েছি এখানে আসতে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়ামিন হোসেন জানান বীরগঞ্জ পৌর এলাকার ত্রাণ দেওয়ার দায়িত্ব পৌর মেয়রের। আমি তাদের সাথে কথা বলেছি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় দরিদ্র মানুষের যারা এখনো ত্রান পাইনি তারা যাতে দ্রত ত্রান পায় সেই ব্যবস্থা আমি করব।