বুধবার, ২২ Jul ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ডুপ্লেক্স বাড়ি ছেড়ে দিলেন ন্যানসি! করোনা রোগীর জন্য

ডুপ্লেক্স বাড়ি ছেড়ে দিলেন ন্যানসি! করোনা রোগীর জন্য

অনলাইন নিউজ :: দিনে দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় আক্রান্ত রোগীদের জন্য নিজের ডুপ্লেক্স বাড়ি ছেড়ে দিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

এ সংগীতশিল্পী বলেন, ‘দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এজন্য নেত্রকোণায় আমার ডুপ্লেক্স বাড়িটি করোনা রোগী কিংবা করোনা যোদ্ধাদের জন্য ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

যেহেতু বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, সেহেতু বাড়িটি জনস্বার্থে ছেড়ে দিলাম। এতে করে যদি কারো উপকারে আসে তবে এটিই আমার জন্য বড় পাওয়া। কারোনা মহামারি থাকা অবস্থায় যতদিন দরকার, ততদিন প্রশাসন এ বাড়ি জনস্বার্থে ব্যবহার করতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘আমরা একটি যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এই যুদ্ধ কতদিন চলবে তা কেউ বলতে পারব না। আজ দেশের মানুষ অসহায়। খাদ্যের জন্য হাহাকার, সুচিকিৎসার অভাব। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা যারা স্বাবলম্বী; তাদের সবারই এগিয়ে আসা উচিত। আমার নিজের অনুশোচনার জায়গা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত। শুধু বাড়ি না, আমার গাড়িটা পর্যন্ত দিয়েছি এই মানবতার সেবায়।

এই দুঃসময়ে যদি আমরা মানবিক না হই, তাহলে তো আমরা মনুষ্যত্বহীন মানুষ হিসেবে গণ্য হবো। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন বাড়িটি করোনা যোদ্ধারা ব্যবহার করতে পারবেন।’

নেত্রকোণায় মোট ২৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জেলার বারহাট্টা উপজেলায় ১০ জন, নেত্রকোণা সদরে চারজন, খালিয়াজুরী উপজেলায় চারজন, কেন্দুয়া উপজেলায় একজন, মোহনগঞ্জ উপজেলায় দুজন, কলমাকান্দা উপজেলায় তিনজন ও আটপাড়া উপজেলায় তিনজন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯