বুধবার, ২২ Jul ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
৩৮৮ বস্তা সরকারি চাল ইসলামপুরে গুদাম থেকে উদ্ধার

৩৮৮ বস্তা সরকারি চাল ইসলামপুরে গুদাম থেকে উদ্ধার

অনলাইন নিউজ :: জামালপুরের ইসলামপুরে গুঠাইল বাজারের তিনটি গুদাম থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮৮ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন।

সোমবার দুপুরে এসব চাল উদ্ধার অভিযান পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী মেজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান।

তবে এ অভিযানের কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ইউএনও জানান, চিনাডুলী ইউপির গুঠাইল বাজার এলাকার বাকু শেকের ছেলে মোশারফ হোসেনের গুদাম থেকে ১৮৫ বস্তা ও একই ইউপির গিলাবাড়ী গ্রামের বাবু মিয়ার ছেলে নন্দু’র গুদাম থেকে ৯৯ বস্তা এবং আহালুর ছেলে শাহা আলির গুদাম থেকে ১০৪ বস্তাসহ মোট ৩৮৮ বস্তা চাল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ সময় কাউকে আটক করা যায়নি। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং চালগুলো উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯