রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
করোনায় একদিনে ১০৮৮ আক্রান্ত: সৌদিতে

করোনায় একদিনে ১০৮৮ আক্রান্ত: সৌদিতে

অনলাইন ডেস্ক :: প্রাণঘাতী করোনা ভাইরাসে সৌদি আরবে একদিনে ১ হাজার ৮৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩৬২ জন।

এছাড়া এখন পর্যন্ত মারা গেছেন ৯৭ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩৯৮ জন। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এমনই তথ্য দিয়েছে।

এমনকি রোববার রাতে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও একই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, করোনার প্রকোপ এখন পবিত্র মক্কা ও মদিনায় সবচেয়ে বেশি। নতুন আক্রান্তদের মধ্যে এ দুই নগরীতেই করোনা রোগী বেশি শনাক্ত হচ্ছে।

করোনাভাইরাসের বিস্তার রুখতে রাজধানী রিয়াদসহ সৌদির অনেক প্রদেশে ২৪ ঘণ্টার কারফিউ চলছে। গুটি কয়েক প্রদেশে বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত কারফিউ চলমান রয়েছে।

এ কারফিউতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি হোটেল, মার্কেট, সুপারমলসহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

ফলে এসব প্রতিষ্ঠানে থাকা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা কর্মহীন হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে সংকটে পড়েছেন দেশটি বাংলাদেশি প্রবাসীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯