বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আগামী ২৫ মে পর্যন্ত বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা

আগামী ২৫ মে পর্যন্ত বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসের মহাদুর্যোগের কারণে আগামী ২৫ মে পর্যন্ত বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রবিবার রাতে গাণমাধ্যমে পাঠানো এক ‘জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দেশব্যাপী সব পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত ছিল। করোনা মহামারির ব্যাপক বিস্তারের কারণে এই স্থগিতাদেশ আগামী ২৫ মে পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধে বিএনপি এরই মধ্যে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছে। দলটির প্রবীণ নেতারা হোম কোয়ারেনটাইনে আছেন।

করোনা ইস্যুতে মাঝে মাঝে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দলের আর কোনো নেতা থাকেন না। শীর্ষ নেতাদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ মোবাইল, টেলিফোন অথবা অনলাইনেই হয়।

সপ্তাহে দুই/তিন দিন নয়াপল্টন কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানেও দলের কোনো নেতা থাকেন না। মিডিয়া কর্মীদেরও ডাকেন না তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯