শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সারাদেশে করোনায় আক্রান্ত ২ হাজারের অধিক, নতুন মৃত্যুর সংখ্যা ৯

সারাদেশে করোনায় আক্রান্ত ২ হাজারের অধিক, নতুন মৃত্যুর সংখ্যা ৯

অনলাইন ডেস্ক :: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। আক্রান্ত দুই হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮৪ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন করোনাভাইরাসে মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩০৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৪ জন।

শনিবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন করে ৩০৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে।

আইইডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও নয়জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে।

সবশেষ মৃত নয়জনের ছয়জন ঢাকার, দুজন নারায়ণগঞ্জের এবং অন্যজন সাভারের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯