মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
দিনাজপুরে করোনার নমুনা সংগ্রহ বুথ বিরামপুরে

দিনাজপুরে করোনার নমুনা সংগ্রহ বুথ বিরামপুরে

অনলাইন নিউজ :: দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে করে সঠিকভাবে নমুনা সংগ্রহ, নমুনা সংগ্রকারীসহ অন্যান্যদের করেনায় সংক্রমিত হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে।

কর্তৃপক্ষের দাবি, এই বুথটি বাংলাদেশে উপজেলা পর্যায়ে নমুনা সংগ্রহের প্রথম বুথ।

শনিবার দুপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্থাপিত বুথটি থেকে নমুনা সংগ্রহ শুরু হয়। সরেজমিনে শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে ৬ফুট বাই ৬ফুট এয়ারটাইট একটি বুথ। বুথটির সামনে কাঁচের কাউন্টার। সেখানে দুটোতে গ্লাভস লাগানো। সামনে একটি টেবিলে উপসর্গ থাকা ব্যক্তির বসার জন্য আরেকটি টেবিলে নমুনা সংগ্রহের উপকরন রাখা।

বুথের ভিতর থেকে নমুনা সংগ্রহকারী গ্লাভসের ভিতরে হাত ঢুকিয়ে উপসর্গ থাকা ব্যক্তির নাক ও গলা থেকে উপকরন দিয়ে নমুনা সংগ্রহ করছেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম জানান, করোনা শনাক্তের অন্যতম শর্ত হচ্ছে নমুনাটি সঠিকভাবে সংগ্রহ করা। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করার সময় উপসর্গ থাকা ব্যক্তির আচরণের কারণে সঠিকভাবে নমুনা সংগ্রহ করা জটিল হয়ে পড়ে।

এ ছাড়াও নমুনা সংগ্রহকারীদের মধ্যে একটি ভীতি কাজ করে। কোন ব্যক্তির নমুনা সংগ্রহ করতে গেলে ওই স্থানের আশেপাশের লোকজন সেটি দেখতে আসে। এতে করে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়।

এছাড়াও নমুনা সংগ্রহ করার পর ওই ব্যক্তি সামাজিক ভাবেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এখন বুথের মাধ্যমে নমুনা সংগ্রহের ফলে এ সমস্যার সমাধান হবে।

নমুনা সংগ্রহকারী মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) শাহ আল ইমরান জানান, করোনা নিয়ে সকলের মধ্যে আতঙ্ক রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের সময় উপসর্গ থাকা ব্যক্তি হাঁচি, কাশি দিতে থাকেন। এর ফলে নমুনা সংগ্রহকারীদের মধ্যে এক ধরণের আতঙ্ক দেখা দেয়। সবসময় ভীতি কাজ করতো। এখন কোন প্রকার ভীতি ছাড়াই নমুনা সংগ্রহ করা যাবে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, ইউটিউবের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় করোনার নমুনা সংগ্রহে এ ধরনের বুথের ব্যবহার দেখতে পান। এরপরই তিনি এটি স্থাপনের সিদ্ধান্ত নেন। ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় এটি স্থাপন করেন। এটি বাংলাদেশে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত প্রথম বুথ।

এই বুথের মাধ্যমে কোন পিপিই ছাড়াই নমুনা সংগ্রহকারী নমুনা সংগ্রহ করতে পারবেন। ফলে পিপিই এর অপচয় রোধ হবে।

নমুনা সংগ্রহকারীর সংখ্যা বাড়বে। এতে করে সংক্রমণের হারও কমবে মনে করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯