বুধবার, ২২ Jul ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ত্রাণের অভিযোগে: চট্টগ্রামে খাবারবাহী পিকআপ লুট

ত্রাণের অভিযোগে: চট্টগ্রামে খাবারবাহী পিকআপ লুট

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশ জুড়ে চলা কার্যত লকডাউনের ফলে বিপদে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিভিন্ন স্থানে ত্রাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনের খবরও পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরীতে খাবারবাহী একটি পিকআপ লুট করে খাবার নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম নগরীর হালিশহরের বড়পোল এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে। অন্যদিকে একই এলাকায় ত্রাণের জন্য দুই ঘণ্টা সড়ক অবরোধ করে সিএনজি চালকেরা।

জানা যায়, রাষ্ট্রায়ত্ত একটি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের জন্য পিকআপে করে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে ছিল মাছ, গরুর মাংস, চাল, আপেল, মাল্টাসহ বিভিন্ন ধরনের ফলমূল এবং চাল। গাড়িটি হালিশহর বড়পোল এলাকায় আসলে গাড়ির সামনে এসে আটকে ধরে স্থানীয়রা। তারা দ্রুত গাড়িতে বিভিন্ন সামগ্রী নিয়ে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়।

পিকআপের ড্রাইভার রবিউল আলম বলেন, গাড়িতে করে মাছ, মাংস, চাল ও ফলমূল নিয়ে যাচ্ছিলাম রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েলে। কিন্তু বড়পোল এলাকায় স্থানীয়রা আমার গাড়ি আটকে রেখে অধিকাংশ মালামাল নিয়ে যায়। তাদের অনেক বলার পরও কেউ ফেরত দেয়নি।

এদিকে, সড়ক অবরোধের বিষয়ে হালিশহর থানা-পুলিশের উপপরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, ত্রাণের জন্য সিএনজি চালকরা সড়কে অবস্থান নেয়।

সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তারা সড়কে অবস্থান নেন। পরে আমরা সেখানে গিয়ে তাদের তালিকা করে ত্রাণ সহায়তার জন্য চেষ্টা করব বলে তাদের সড়ক থেকে সরিয়ে দিই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯