মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের জন্য হটলাইনের মাধ্যমে বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম চালু রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ( ডিএসসিসি)।
শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত হটলাইন নম্বরে ১৭ হাজার ১৭৫ জন নাগরিক কল করেছেন। এদের মধ্যে ৮ হাজার ৫৯২ জনের তালিকা প্রস্তুত করা হয়েছে।
ইতোমধ্যে তালিকার ৫ হাজার ৪৭৯ জনের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বাকিদেরও খাবার পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ কার্যক্রম চালু করে।
সীমিত পরিসরে চলমান এ কার্যক্রমের আওতায় হটলাইন ০১৭০৯৯০০৭০৩ এবং ০১৭০৯৯০০৭০৪ নম্বরে ফোন করার জন্য আগ্রহীদের প্রতি অনুরোধ জানানো হল।