শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পটুয়াখালী আ.লীগ নেতা গ্রেফতার! ১০ টাকা চালের অনিয়মে

পটুয়াখালী আ.লীগ নেতা গ্রেফতার! ১০ টাকা চালের অনিয়মে

নিউজ ডেস্ক :: পটুয়াখালীতে ১০ টাকা কেজির সরকারি চাল বাইরে বিক্রি করার দায়ে ডিলার আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহীম হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ৬নং জৈনকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হাওলাদার ১০ টাকা কেজির সরকারি চাল বিক্রির ডিলারশিপ নেন। এরপর থেকে তিনি কার্ডধারীর কাছে চাল বিক্রি না করে অন্যত্র অধিক লাভে চাল বিক্রি করে আসছিলেন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোরশেদ বলেন, ‘ডিলার ইব্রাহীম সরকারি আদেশ অমান্য করে ১০ টাকা কেজির সরকারি ৩ বস্তা চাল কার্ডধারীর কাছে বিক্রি না করে অন্য জায়গায় বিক্রি করেন। ওই ক্রেতাদের কাছে চাল পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘ডিলারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কর্তৃপক্ষ (খাদ্য বিভাগ) অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বি এম শফিকুল ইসলাম বলেন, ‘ওই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি থানায় এসেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯