বুধবার, ২২ Jul ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন নিউজ :: আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একদিনেই মৃত্যু হয়েছে ১৫ জনের।
এ সময়ের মধ্যে ২১৯০টি নমুনা পরীক্ষা করে আরও ২৬৬ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৮৩৮ জন।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ পাওয়া যায় গত ৮ মার্চ। তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ এই তথ্য তুলে ধরেন।
তিনি জানান, গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও নয়জন। তারা সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৫৮ জন।