মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
একদিনে সারাদেশে ১০ জনের মৃত্যু, ৩৪১ নতুন আক্রান্ত

একদিনে সারাদেশে ১০ জনের মৃত্যু, ৩৪১ নতুন আক্রান্ত

অনলাইন নিউজ :: ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা-সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৬০ জনের মৃত্যু হলো।

এছাড়া নতুন করে আরো ৩৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ১৫৭২ জন করোনা রোগী শনাক্ত হলো।

বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহের হার গতকালের তুলনায় ৪ শতাংশ বেশি এবং নমুনা পরীক্ষার হার ১৬ শতাংশ বেশি।

তিনি আরো জানান, নতুন করে মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।

এদের মধ্যে ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে এক জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে তিন জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে মারা যাওয়া ১০ জনের মধ্যে ৬ জন ঢাকার এবং বাকি ৪ জন ঢাকার বাইরে মারা গেছেন।

এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮৮ হাজার ৬৪৪ জন। প্রাণহানি সংখ্যা এক লাখ ৩৪ হাজার ৭৫৭।

আক্রান্ত হয়ে সেরে উঠেছেন ৫ লাখ ১৬ হাজার ৫ জন। এখনো ১৪ লাখ ৩৭ হাজার ৭৮৫ জন সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯