সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
মামুন আহমেদ :: বানারীপাড়ায় সারাদেশের মতো করোনাভাইরাস বিস্তার রোধে বন্দর বাজারে একমুখী যানবাহন ও পথচারীদের চলাচলে কঠোরতা আরোপ করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার(১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থানা পুলিশ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে হ্যান্ড মাইকে এ ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল নিজে উপস্থিত থেকে হ্যান্ড মাইকে পথচারী ও গাড়িচালকদের একমুখী পথ চলাচলের জন্য কঠোর নির্দেশনা দেন।
এ নিয়মে এক রাস্তা দিয়ে কেউ ঢুকলে তাকে অন্য রাস্তা দিয়ে বের হতে হবে। এ নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান, সহকারী উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম প্রমুখ।
এ প্রসঙ্গে ওসি শিশির কুমার পাল জানান, করোনাভাইরাস বিস্তার রোধে সারাদেশের মতো সরকারের নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা করছি। প্রতিদিন এ নিয়মে যানবাহন ও পথচারীদের চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।