রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
এবার কলকাতায় শুরু মদের হোম ডেলিভারি

এবার কলকাতায় শুরু মদের হোম ডেলিভারি

অনলাইন ডেস্ক :: অনেক সমালোচনার পরেও ভারতের কলকাতা শহরে মদের হোম ডেলিভারি শুরু হচ্ছে। আর সেটা চলতি সপ্তাহেই।

দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ফোনে শুধু অর্ডার দিতে হবে গ্রাহকদের। এরপর রিটেইলাররা বাড়িতে গিয়ে মদের বোতলের ডেলিভারি দিয়ে আসবেন।
শহরের ১৮০০টি মদের দোকানের মধ্যে ৬০ শতাংশই হোম ডেলিভারি দিতে রাজি হয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় ভারতে লকডাউন ঘোষণার পর থেকে তিন সপ্তাহ হল কলকাতায় সব মদের দোকান বন্ধ। তবে দেশটির শুল্ক অধিদপ্তরের আইন অনুযায়ী মদের হোম ডেলিভারির কোনও ধারা নেই। নেই কোনও নিষেধাজ্ঞাও।
লকডাউনের মধ্যে কলকাতায় মদের হোম ডেলিভারি করা হবে এমন খবর চাউর হয়েছিল দিনকয়েক আগে।

পরে আবার কলকাতা পুলিশ জানিয়েছিল, আপাতত মদের কোনও হোম ডেলিভারি হবে না। সেই সিদ্ধান্ত থেকে এখন তারা সরে আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯