শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
হবিগঞ্জে ডিলারের এক মাসের জেল, ১০ টাকার চালের অনিয়মে

হবিগঞ্জে ডিলারের এক মাসের জেল, ১০ টাকার চালের অনিয়মে

অনলাইন ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ টাকা কেজির সরকারি চাল বিক্রিতে অনিয়ম করার অভিযোগে ডিলারকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান। দণ্ডপ্রাপ্ত ডিলারের নাম নজরুল ইসলাম খান। তিনি ওই উপজেলার কাগাপাশা ইউপির বাসিন্দা।

কাগাপাশা ইউপি চেয়ারম্যান মো. এরশাদ আলী জানান, গ্রাহকদের ৩০ কেজি করে চাল দেয়া কথা থাকলেও ডিলার নজরুল ইসলাম প্রত্যেক গ্রাহককে ২২-২৩ কেজি করে দিতেন। গ্রাহকরা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান জানান, সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া ডিলার নজরুল ইসলাম অপরাধ স্বীকার করেছেন। পরে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯