শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বগুড়ায় আ.লীগ নেতার বাড়ি থেকে ১০২ বস্তা চাল জব্দ উদ্ধার

বগুড়ায় আ.লীগ নেতার বাড়ি থেকে ১০২ বস্তা চাল জব্দ উদ্ধার

বগুড়া প্রতিবেদক :: বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতার হেফাজত থেকে ১০ টাকা কেজির ১০২ বস্তা চাল উদ্ধার করেছে।

এ সময় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম সাজু পালিয়ে গেলেও পুলিশ গ্রেফতার করেছে তার ভাই মোস্তাফিজুর রহমানকে।

পলাতক সাজু শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে শিবগঞ্জ থানা পুলিশ সৈয়দপুর ইউনিয়নের গনকপাড়া গ্রামে সাজুর ভাই মোস্তাফিজার রহমানের বাড়ি থেকে চাল জব্দ করে।
জানা গেছে,আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম সাজু খোলা বাজারে বিক্রির ১০ টাকা কেজির চাল ডিলারের কাছ থেকে কালোবাজারে সংগ্রহ করে। সেই চাল তার চাচাতো ভাই মোস্তাফিজুর রহমানের বাড়িতে মজুত করে রাখে।

গোপন সংবাদ পেয়ে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার নির্দেশে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কুদরত ই খুদা শুভ এর নেতৃত্বে একদল পুলিশ গনকপাড়া গ্রামে মোস্তাফিজার রহমানের বাড়িতে অভিযান চালায়।

এ সময় ১০২ বস্তা চাল মজুত রাখার বিষয়ে মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার চাচাত ভাই সাইফুল ইসলাম সাজু ডিলারের কাছ থেকে চালগুলো কিনে এনে তার বাড়িতে রেখেছে। পুলিশ তাৎক্ষণিক মোস্তাফিজারকে গ্রেফতার করে এবং চালগুলো জব্দ করে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বার্তা২৪.কমকে বলেন, সাইফুল ইসলাম সাজু এবং সংশ্লিষ্ট ডিলারকে আটক করতে অভিযান চলছে।

তিনি বলেন, যেখানেই অবৈধভাবে আত্মসাৎকৃত ত্রাণ বা দশ টাকা কেজির চাল পাওয়া যাবে সেখানেই পুলিশের অভিযান চলবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯