মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ইনডিপেনডেন্টের ৪৭ সাংবাদিকের কোয়ারেন্টাইন সম্পন্ন

ইনডিপেনডেন্টের ৪৭ সাংবাদিকের কোয়ারেন্টাইন সম্পন্ন

অনলাইন ডেস্ক :: আইসোলেশন ও কোয়ারেন্টাইন শেষ করে কাজে ফিরেছেন সংবাদ ভিত্তিক বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনের ৪৭ সাংবাদিক-কর্মচারী।
টেলিভিশনটির এক সাংবাদিকের করোনভাইরাস ধরা পড়ায় ৩ এপ্রিল তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল।

সেই সাথে, নভেল করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিকও সুস্থ আছেন।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এডিটর-ইন-চিফ এম শামসুর রহমান বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক কর্মী কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর আমাদের যে ৪৭ সহকর্মীকে বাসায় অবস্থান করতে বলা হয়েছিল, তাদের কোয়ারেন্টাইনে থাকার সময়সীমা গত ৯ এপ্রিল শেষ হয়েছে।’

আইইডিসিআরের মতে, তারা সবাই সম্পূর্ণ সুস্থ এবং কারও শরীরে কোভিড-১৯ এর কোনো উপসর্গ পাওয়া যায়নি। তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে তারা আরও কয়েক দিন ছুটিতে থাকবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে, জানান তিনি।

‘অন্যদিকে, আমাদের যে সহকর্মী নভেল করোনাভাইরাসে আক্রান্ত, তিনি এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। তার এখন জ্বর নেই, কেবল খানিকটা শুষ্ক কাশি রয়েছে। তার দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই প্রার্থনা করছি,’ যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমাদের এ সংকটকালে অন্য টেলিভিশনের বন্ধু-সহকর্মীরা প্রয়োজনীয় ফুটেজ সরবরাহ, কারিগরি সহযোগিতাসহ অন্যান্য সহায়তা করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯