মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে ৪র্থ দিনের মত কর্মহীনদের মাঝে রয়েল সিটি হাসপাতালের খাদ্য সহায়তা প্রদান

বরিশালে ৪র্থ দিনের মত কর্মহীনদের মাঝে রয়েল সিটি হাসপাতালের খাদ্য সহায়তা প্রদান

বরিশালে রয়েল সিটি হাসপাতালের পক্ষ থেকে কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নগরের বিভিন্ন এলাকায় কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা, ডাঃ কে এম জাহিদুল ইসলাম। রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা বলেন, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক আমরা সাধারণ মানুষকে সচেতন করছি। পাশাপাশি বিভিন্নভাবে স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক পরামর্শ ও নিরাপত্তা সরঞ্জাম হিসেবে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি। এসব কর্মকান্ডের পাশাপাশি অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। যেখানে বৃহস্পতিবার আমরা শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে এসব সহায়তা পৌছে দিয়েছি। সহায়তার এসব প্যাকেটের মধ্যে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন ও সাবান রয়েছে। যা দিয়ে কয়েকদিন একটি পরিবারের তিনবেলা আহারের ব্যবস্থা হবে বলে আশা করি। এ ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখার পাশাপাশি ভাসমান শিশু ও দুস্থদের খাবারের ব্যবস্থা করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯