মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বাংলাদেশে করোনায় মৃত্যুহার ইতালির চেয়ে বেশি: মির্জা ফখরুল

বাংলাদেশে করোনায় মৃত্যুহার ইতালির চেয়ে বেশি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশে করোনায় মৃত্যুর হার করোনাবিধ্বস্ত ইতালির তুলনায় অনেক বেশি।

বাংলাদেশে করোনায় মৃত্যুর হার ১০.৪ শতাংশ। অথচ ইতালিতে মৃত্যুর হার ১০.২ শতাংশ।’

শনিবার (৪ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কোরিয়া প্রতি হাজারে যেখানে টেস্ট করেছে ছয় জন, সেখানে বাংলাদেশ প্রতি ১০ লাখে টেস্ট করেছে ছয় জন। এটা কি উদাসীনতা না উদ্দেশ্যপ্রণোদিত তা আমাদের বোধগম্য নয়।

যাই হোক, এখন পর্যন্ত দেশে করোনা পরীক্ষা কিট নিতান্তই অপ্রতুল। হাসপাতালগুলোতে পিপিই ও পরীক্ষা কিটের অভাবে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্তদের চিকিৎসা করছে না। এক কথায় সারাদেশে পুরো স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গণপরিবহন বন্ধ না করে সাধারণ ছুটি ঘোষণার কারণে লাখ লাখ মানুষ ঈদের মতো করে গ্রামের বাড়ি গিয়ে দেশব্যাপী করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এমনকি এই সংকট মুহূর্তে ডেঙ্গু দরজায় কড়া নাড়ছে। ইতোমধ্যে গত বছরের তুলনায় ডেঙ্গু রোগী হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে। শাটডাউনের কারণে এডিস মশা নিধন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে এগারো লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম রিফিউজি ঘনবসতিপূর্ণ ছোট্ট পরিসরে মানবেতর জীবনযাপন করছে। যথাযথ সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে প্রাণঘাতী করোনাভাইরাস ক্যাম্পে সংক্রমিত না হয়।

সম্প্রতি দেশে ফিরে আসা প্রবাসীদের প্রতি মানবিক আচরণ করতে হবে। ভুলে গেলে চলবে না এদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯