বুধবার, ২২ Jul ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মোদি ৯ মিনিট সময় চান করোনা মোকাবেলায়

মোদি ৯ মিনিট সময় চান করোনা মোকাবেলায়

অনলাইন রিপোর্ট :: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীর কাছ ৯ মিনিটি সময় চেয়ে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৫ এপ্রিল রাত ৯টায় ভারতবাসীর কাছ থেকে ৯ মিনিট সময় চান তিনি। এ ৯ মিনিটে প্রদীপ প্রজ্বালন করে করোনা রুখতে মহাশক্তির প্রকাশ ঘটবে বলে মন্তব্য করেন মোদি।

বৃহস্পতিবার করোনা মোকাবেলায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে দেশবাসীর কাছে ভারতের প্রধানমন্ত্রী এই সময় দেয়ার অনুরোধ করেন। খবর এনডিটিভির।

নরেন্দ্র মোদি বলেন, আগামী ৫ এপ্রিল রাত ৯টায় আমি আপনাদের থেকে ৯ মিনিট চাইছি। ওই সময়ে বাড়ির সব আলো বন্ধ করে ঘর বা বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালান। এতেই মহাশক্তির প্রকাশ ঘটবে। ওই শক্তি দিয়েই প্রকাশ পাবে যে, আমরা কেউ একা নই, সবাই একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে রয়েছি।

ভিডিও কনফারেন্সে ২১ দিনের লকডাউন শেষ হলে করোনা নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে মুখ্যমন্ত্রীদের থেকে পরামর্শ চান প্রধানমন্ত্রী।
এদিন ‘এগজিট স্ট্র্যাটেজি’ ওপর জোর দিয়ে মোদি বলেন, লকডাউন শেষ হলে কী হবে, সে বিষয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে এগজিট স্ট্র্যাটেজি বানাতে হবে।

প্রসঙ্গত ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। ২১ দিনের লকডাউনে যাওয়ার পরও করোনার সংক্রমণ থামছে না। করোনায় প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা নিয়ে জরিপ করা আর্ন্তজাতিক সংস্থা ওয়ার্ল্ডোওমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত দেশটিতে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৫৬৭ জন।

এতে মারা গেছেন ৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯২ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯