রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া :: বানারীপাড়ায় উপজেলার ৮টি ইউনিয়নে প্রাণঘাতি নোভেল করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন অসচ্ছল পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার(৩ এপ্রিল) দিনভর উপজেলার বিশারকান্দি, উদয়কাঠি, ইলুহার, বাইশারী, সৈয়দকাঠি, চাখার, সলিয়াবাকপুর ও সদর ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. শাহে আলম ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো,. গোলাম ফারুক এ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা প্রকৌশলী মো. মহসিন, আওয়ামী লীগ নেতা ডা.খোরশেদ আলম সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, ইউপি চেয়ারম্যান খিজির সরদার, আ.জলিল ঘরামী, জিয়াউল হক মিন্টু, শহিদুল ইসলাম, আ.মন্নান মৃধা ও সাইফুল ইসলাম শান্ত, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান সোহাগ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, আলহাজ মো. শাহে আলম এমপি বানারীপাড়ার ৫ হাজার কর্মহীন শ্রমজীবী পরিবারের খাবারের দায়িত্ব নিয়ে উপজেলার সর্বত্র কর্মহীন অসচ্ছল মানুষের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন।।