মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বাংলাদেশি জুলহাস ইংল্যান্ডের কেন্টের নব-নির্বাচিত ডেপুটি মেয়র

বাংলাদেশি জুলহাস ইংল্যান্ডের কেন্টের নব-নির্বাচিত ডেপুটি মেয়র

অনলাইন ডেস্ক :: ইংল্যান্ডের কেন্টের প্রথম ব্রিটিশ- বাংলাদেশী ডেপুটি মেয়র বাংলাদেশি কৃতি সন্তান জুলহাস উদ্দিনকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সাউথ বারা টাউনব্রিজ ওয়েলসের সায়মন এস্টেটে ৩০ জুলাই দুপুর ২ টায় এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ও কাউন্সিলর জুলহাস উদ্দিন, কনসারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান কাউন্সিলর এলেক্স লেওইস, কাউন্সিলর ইয়ান কিংহর্ন, কাউন্সিলর থেলমা হিগেট, কাউন্সিলর ডেভিট স্ট্রিটস, কাউন্সিলর বব বেকহাউস, হাস্টিংস বাঙালি ফোরামের চেয়ারম্যান মিস্টার এমএ মুকিত, ওয়েস্ট কেন্ট বাংলাদেশি ট্রাস্ট এর চেয়ারম্যান মিস্টার আব্দাল মিয়া, মিস্টার এএসএম আহমেদ বাবলা, টানব্রিজ ওয়েলস মসজিদের চেয়ারম্যান মিস্টার আব্দুল সুবহান সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ।

কাউন্সিলর এলেক্স লুইস গ্রে তার বক্তব্যে বলেন, কাউন্সিলর জুলহাস অত্যন্ত যোগ্য ও ডেপুটি মেয়র পদের জন্য একমাত্র যোগ্য প্রার্থী মনে হওয়ায় আমি এ পদের জন্য তাঁর নাম প্রস্তাব করি।
আব্দুল মিয়া বলেন, সাউথ বারা টাউন কাউন্সিলের গত ২৩ শে মে ২০১৭ তারিখের বৈঠকে কাউন্সিলর জুলহাস উদ্দিনকে ডেপুটি মেয়র হিসেবে বাছাই ও নির্বাচনের জন্য আমি কনজারভেটিব দলের প্রতি কৃতজ্ঞ। আমরা কেনট থেকে প্রথম ব্রিটিশ বাংলাদেশী মেয়র পেয়ে খুবই গর্বিত।

জনাব আবদুল সুবহান বলেন, আমরা সাউথ বারা টাউন কাউন্সিল থেকে ডেপুটি মেয়র হিসেবে জুলহাস উদ্দিন নির্বাচিত হওয়ায় অত্যন্ত আনন্দিত। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং আগামী বছর তিনি এই টাউনের মেয়র হওয়ার জন্য তার প্রতি শুভ কামনা রইল।
জনাব এম এ মুকিত বলেন, আমার বন্ধু ডেপুটি মেয়র কাউন্সিলর জুলহাস উদ্দিন কেন্ট শহরের প্রথম ব্রিটিশ বাংলাদেশী মেয়র হয়ে ইতিহাস গড়েছেন।

অন্যান্য বক্তারাও ডেপুটি মেয়র কাউন্সিলর জুলহাস উদ্দিনকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা করেন এবং তাকে ভবিষ্যতে এই শহরের মেয়র হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯