বুধবার, ২২ Jul ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
না খেয়ে থাকতে হবে না, চলচ্চিত্রের অসহায় মানুষদের: ডিপজল

না খেয়ে থাকতে হবে না, চলচ্চিত্রের অসহায় মানুষদের: ডিপজল

চলচ্চিত্রের মুভি লর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল অসহায় মানুষের পাশে সব সময়ই দাঁড়ান। কাজটি তিনি নীরবেই করেন।

তিনি মনে করেন,মানুষের পাশে দাঁড়ানো বা কাউকে সহযোগিতা করার বিষয়টি গোপনেই করতে হয়। হাদিসে আছে, ডান হাতে সাহায্য করলে বাম হাতও যেন না জানে। কাউকে জানিয়ে সাহায্য করার অর্থ হচ্ছে নিজেকে জাহির করা। এটা মোটেও উচিৎ নয়। ডিপজলের দান করার বিষয়টি বরাবরই গোপন থাকে। শুধু যারা তাকে পাশে পান, তারাই জানেন। আর জানে আশ পাশের মানুষ।

নিজ এলাকায় অসহায় মানুষের পাশে সবসময়ই তিনি দাঁড়ান। আর তার নিজের জগৎ চলচ্চিত্রের মানুষের পাশে সবসময়ই থাকেন। অসহায়শিল্পী, কলাকুশলী, পরিচালক, টেকনিশিয়ানদের বরাবরই সহযোগিতা করেন। চলচ্চিত্র সংশ্লিষ্টসংগঠনগুলোর বিভিন্ন অনুষ্ঠানে তিনি অনুদান দিয়ে থাকেন।

অর্থাৎ চলচ্চিত্রের যেকোনো প্রয়োজনে ডিপজল এগিয়ে আসেন। করোনাভাইরাসে সৃষ্ট দুযোর্গে অসহায় হয়ে পড়া চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। অনেকটা নীরবেই তাদের সহযোগিতা করে যাচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯