বুধবার, ২২ Jul ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আরো ৪ দিন সময়সীমা বাড়লো মার্কেট বন্ধের

আরো ৪ দিন সময়সীমা বাড়লো মার্কেট বন্ধের

অনলাইন ডেস্ক :: প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব সুপার মার্কেট ও মার্কেট বন্ধ ঘোষণা করে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

তবে সার্বিক পরিবেশ এখনও অনুকূলে না আসায় আরও চারদিন সময় বাড়লো। দেশের সব মার্কেট বন্ধ থাকবে ৪ এপ্রিল পর্যন্ত।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভুইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২২ মার্চ ৭ দিন (২৫ থেকে ৩১ মার্চ) সুপার মার্কেট ও মার্কেট বন্ধ ঘোষণা করে সমিতি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভাইরাস সংক্রমণ এড়াতে ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৪ পর্যন্ত বাড়ানো হয়েছে সুপার মার্কেট ও মার্কেট বন্ধের সময়।

তবে কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।

এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে মার্কেটগুলো ক্রেতাশূন্য হয়ে পড়া এবং মালিক, শ্রমিক ও কর্মচারীদের ভাইরাস সংক্রমণ এড়াতে প্রথমে সাতদিনের সিদ্ধান্ত হলেও পরিবেশ এখনও পুরোপুরি ইতিবাচক না হওয়ায় সময় বাড়ানো হয়েছে।

বর্ধিত সময় অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব মার্কেট বন্ধ থাকবে। তবে ওষুধ ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।

নিত্যপণ্যের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, কোনো অবস্থাতেই যেনো পণ্যের দাম না বাড়ানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯