মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে তিন পুলিশ সদস্য ক্লোজড: সাংবাদিকে পিটানোর ঘটনায়

বরিশালে তিন পুলিশ সদস্য ক্লোজড: সাংবাদিকে পিটানোর ঘটনায়

অনলাইন নিউজ :: করোনা সংক্রমন এরাতে সরকারি প্রচার-প্রচারণার ছবি তুলতে গিয়ে স্থানীয় পত্রিকার দুইজন ফটো সাংবাদিককে পেটানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় ফাঁড়ির তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার। তিনি জানান, ওই তিন পুলিশ সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয় ফাঁড়ির দায়িত্বে ছিলো। ঘটনা জানাজানি হওয়ার পর তাদেরকে ক্লোজড করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

ক্লোজডকৃতরা হলেন নায়েক মহসিন, কনেস্টবল কাওসার হোসেন এবং জাহিদুল ইসলাম।
সূত্রমতে, শুক্রবার বিকেলে নগরীর দপদপিয়া সেতুর ঢালে বরিশাল সদর উপজেলা ইউএনও মোশারফ হোসেনের সামনে দুইজন ফটো সাংবাদিককে বেধড়ক লাঠিপেঠা করে পুলিশের একাধিক সদস্যরা। আহত সাংবাদকর্মীরা একাধিকবার তাদের আইডিকার্ড ও সাথে ক্যামেরা দেখালেও নিস্তার মেলেনি পুলিশের লাঠিপেটা থেকে।

আহতরা হলেন, বরিশালের স্থানীয় আঞ্চলিক দৈনিক দেশ জনপদ পত্রিকার ফটো সাংবাদিক সাফিন আহমেদ রাতুল ও দৈনিক দখিনের মুখ পত্রিকার ফটো সাংবাদিক নাছির উদ্দিন।

সূত্রে আরও জানা গেছে, যেখানে তথ্যমন্ত্রী সাংবাদিকদের তথ্য সংগ্রহে কার্ড ব্যবহার করার কথা বলেছেন সেখানে কার্ড থাকা সত্বেও কেন তাদের লাঠিপেঠা করা হলো জানতে চাইলে ইউএনও বলেন, ব্যাপারটি আমি খেয়াল করিনি। তবে এ ধরনের অনাকাক্ষিত ঘটনার জন্য আমি দুঃখিত। পরবর্তী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী শুধু সাংবাদিকদের নয়, কাউকে যেন লাঠিপেটা না করে সে বিষয়ে আগেই তাদের সতর্ক করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯