বুধবার, ২২ Jul ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভারত ফেরত কুতুবদিয়ায় স্বামী-স্ত্রী কোয়ারেন্টাইনে

ভারত ফেরত কুতুবদিয়ায় স্বামী-স্ত্রী কোয়ারেন্টাইনে

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারের কুতুবদিয়ায় ভারত থেকে ফেরা স্বামী-স্ত্রীকে জেলা পরিষদ ডাকবাংলোতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।
কুতুবদিয়ায় প্রথম এ দু‘জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টোইনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ দম্পতি ভারতের তীর্থস্থান গয়াকাশী ঘুরে নিজ এলাকা কুতুবদিয়ায় আসেন।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, ‘উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে কুমিড়া ছড়া গ্রামের এক বৃদ্ধ ও তার স্ত্রী ভারতের গয়া-কাশী থেকে বুধবার দেশে আসেন।’

‘‘পরে তারা বৃহস্পতিবার বিকেলে কুতুবদিয়ায় আগমন করলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুচছাফা পুলিশকে অবহিত করেন।’’

রাতে খবর পেয়ে পুলিশ গিয়ে সত্যতা পেয়ে স্বামী-স্ত্রী দু’জনকে জেলা পরিষদ ডাকবাংলোতে সাময়িক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখেন।

করোনাভাইরাস থেকে নিরাপত্তা রক্ষার্থে ডাকবাংলো এলাকায় বিনা কারণে জনসাধারণকে না যাওয়ার পরামর্শ দেন ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯