শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি :: করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালের আগৈলঝাড়ায় হাসপাতালের পরেসরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৫টি কক্ষে ২০বেডের আইসোলেশনইউনিট খোলা হয়েছে।
উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন সাংবাদিকদের জানান, উপজেলাপ্রশাসন ও হাসপাতালের উদ্যোগে গৈলায় সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে২০ বেডের আইসোলেশন ইউনিট মঙ্গলবার বিকেলে খোলা হয়েছে। বিশেষ প্রয়োজন হলে রোগীরা প্রাথমিক ভাবে এখানে চিকিৎসা সেবা নিতে পারবেন বলে জানান, উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন।
আইসোলেশন ইউনিট প্রস্থতের সময়উপস্থিতি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা হাসপাতালেরস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন ও সরকারী গৈলামডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক প্রমুখ। এর পূর্বেসরকারের নির্দেশে উপজেলা হাসপাতালের একটি ভবনে ৫ বেডেরআইসোলেশন ইউনিট খোলা হয়েছিল।