মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের বিরামপুরে প্রায় সাড়ে ৬’শ বোতল ফেন্সিডিলসহ দু’যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন,বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউপি’র কেশবপুর গ্রামের কবিজ উদ্দিনের ছেলে তাছির উদ্দিন (৩২ ও মৃত. মানু মিয়ার ছেলে ইনারুল (২৭)।
গোপন সংবাদেও ভিত্তিতে কেশবপুর গ্রামের জনৈক শশিকুল ইসলামের বাড়ি সংলগ্ন একটি মাটি’র গর্তে থেকেসোমবার রাত ৯টায় ওই ৬শত ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ তা উদ্ধার সক্ষম হয়। এ সময় তাছির উদ্দিন (৩২ ওইনারুল (২৭)কে আটক করে পুলিশ।