রবিবার, ২৬ Jul ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের বিরামপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আট বছরের এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ওই শিশুর শরীরে জ্বর,শ্বাসকষ্ট,সর্দিসহ করোনার সব লক্ষণ পাওয়া গেছে বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন। দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানিয়েছেন,দিনাজপুরে আইসোলেশনে ভর্তি হওয়া এই শিশুটিই প্রথম রোগি।
তিনি জানান, ওই শিশুর বাড়ি হাকিমপুর উপজেলার ভারতের সীমান্ত সংলগ্ন একটি গ্রাম। সাত দিন ধরে শিশুটি জ্বর,শ্বাসকষ্ট, সর্দিতে আক্রান্ক। শিশুটির নমুনা সংগ্রহ করে আজ মঙ্গলবার (২৪ মার্চ) সরকারের রোগতন্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
আইসোলেশন ইউনিটে ওই শিশুটি ভর্তি হওয়ার পর দিনাজপুরে প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে আরো আতংকিত ও শংকিত হয়ে পড়েছেন চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলে।