বুধবার, ২২ Jul ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সেনাবাহিনী মাঠে নামছে: করোনাভাইরাস রোধে

সেনাবাহিনী মাঠে নামছে: করোনাভাইরাস রোধে

অনলাইন ডেস্ক :: দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে এবার মাঠে নামছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, করোনার বিস্তার রোধে মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর অন্যান্য ইউনিট।

আগামীকাল মঙ্গলবার থেকেই তারা মাঠ পর্যায়ে থাকবে।

এছাড়া ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সরকারি অফিস। এর মধ্যে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি রয়েছে। এ ছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি রয়েছে।

৫ এপ্রিল থেকে সরকারি অফিসগুলো খোলা থাকবে।

এর আগে গতকাল রোববার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে পুরো দেশের সকল সুপারমার্কেট বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি। আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

তবে ওষুধ, নিত্যপণ্য, কাঁচা বাজার এবং আগোরা, মীনা বাজার, স্বপ্নের মত সুপারশপ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এদিকে করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে মাদারীপুরের শিবচর উপজেলা ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

সবাইকে গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলা হয়েছে, যেকোনো সভা-সমাবেশ, মিছিল-মিটিং, ওয়াজ মাহফিল, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, বিবাহসহ জনসমাগম হয় এমন আয়োজন সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯