বুধবার, ২২ Jul ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ঝালকাঠিতে টেম্পো উল্টে ১ যাত্রী নিহত, চালকসহ আহত ২

ঝালকাঠিতে টেম্পো উল্টে ১ যাত্রী নিহত, চালকসহ আহত ২

ঝালকাঠি জেলা প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি-ভান্ডারিয়া সড়কের আমতলা বাজার এলাকায় বুধবার বিকেলে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি টেম্পো উল্টে গিয়ে মানিন্দ্র বড়াল (৫৪) নামে এক যাত্রী নিহত হয়েছে।

এ ঘটনায় চালকসহ নিহতে স্ত্রী গুরুতর আহত হয়েছে। নিহত মনিন্দ্র নাথ উপজেলার নৈকাঠি গ্রামের শান্তি রঞ্জন বড়ালের ছেলে। এ দুর্ঘটনায় আহত চালককে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভান্ডারিয়া থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে রাজাপুরের নৈকাঠির উদ্দেশ্যে যাচ্ছিল টেম্পোটি পথিমধ্যে আমতলা বাজার এলাকায় পৌঁছলে অতিরিক্ত যাত্রী বহনের কারনে টেম্পোটি যাত্রীসহ উল্টে যায় ।

আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক মাহজাবিন আহম্মেদ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের সময় মানিন্দ্র বড়াল কে মৃত ঘোষণা করেন।এবং আহত তার স্ত্রী মঞ্জু রাণী বড়াল কে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ জানান নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯