মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
স্পেনের তরুণ ফুটবল গার্সিয়ার, করোনায় আক্রান্ত মৃত্যু

স্পেনের তরুণ ফুটবল গার্সিয়ার, করোনায় আক্রান্ত মৃত্যু

অনলাইন ডেস্ক :: নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল স্পেনের এক তরুণ ফুটবল কোচের। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মালাগার অ্যাটলেটিকো পোর্তাদা আল্টা ক্লাবের কোচ বছর একুশের ফ্রান্সিসকো গার্সিয়ার মৃত্যু হয়েছে গত রবিবার।

জানা গিয়েছে করোনা ভাইরাসের একাধিক উপসর্গ নিয়ে বেশ কিছুদিন যাবৎ হাসপাতালে ভর্তি ছিলেন গার্সিয়া। রবিবার মৃত্যু হয়েছে তাঁর।

মালাগার কনিষ্ঠ নাগরিক হিসেবে করোনার বলি হলেন গার্সিয়া। ফুটবল ক্লাব অ্যাটলেটিকো পোর্তাদা আল্টা তাদের তরুণ কোচের মৃত্যুতে একটি আবেগঘন বিবৃতি প্রদান করে অনুরাগীদের উদ্দেশ্যে।

বিবৃতিতে তারা জানায়, ‘ক্লাবের পক্ষ থেকে গার্সিয়ার পরিবারের প্রতি, তাঁর বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়দের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

আবেগঘন বার্তায় ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফ্রান্সিস এখন তোমায় ছাড়া আমরা কী করব? যখনই প্রয়োজন হয়েছে তুমি আমাদের পাশে থেকেছো, তোমরা সমস্তকিছু দিয়ে আমাদের সাহায্য করেছো। এখন তোমায় ছাড়া আমাদের লিগ জয় কীভাবে সম্ভব হবে? আমরা জানি না কীভাবে জিতব, কিন্তু নিশ্চিতভাবে তোমার জন্যই আমাদের জিততে হবে। আমরা তোমায় ভুলব না, চিরতরে শান্তিতে ঘুমাও।’

স্প্যানিশ ডেইলি স্পোর্টস সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত চার বছর ধরে অ্যাটলেটিকো পোর্তাদা আল্টা ক্লাবের সঙ্গে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন গার্সিয়া।

রবিবার রাতে তাঁর মৃত্যু। তবে করোনার পাশাপাশি গার্সিয়া লিউকোমিয়ায় আক্রান্ত ছিলেন বলেও জানা গিয়েছে।

বিশ্বজুড়ে ক্রমেই ত্রাসের সঞ্চার করছে বিশ্ব মহামারী নোভেল করোনা ভাইরাস। পৃথিবীজুড়ে মারণ ভাইরাসের বলি ইতিমধ্যেই ৭,০০০ ছাড়িয়েছে। সোমবারই দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে করোনা আক্রান্তের নিরীখে দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে গিয়েছে স্পেন। সেদেশে আক্রান্তের সংখ্যা ৯,৯৪২। দু’সপ্তাহের জন্য বন্ধ স্পেনের প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগ লা-লিগা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯