রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানারীপাড়ায় নিখোঁজ শিশু জান্নাতের লাশ দুই দিন পর ভাসমান অবস্থায় উদ্ধার

বানারীপাড়ায় নিখোঁজ শিশু জান্নাতের লাশ দুই দিন পর ভাসমান অবস্থায় উদ্ধার

মামুন আহমেদ, বানারীপাড়া :: অবশেষে পাওয়া গেছে বানারীপাড়া ফেরিঘাট থেকে সন্ধ্যানদীতে পড়ে হারিয়ে যাওয়া শিশু জান্নাতের(৬) লাশ।

সোমবার(১৬ মার্চ) ভোর রাত সোয়া ১২টায় ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে। জান্নাতের বাড়ি উদয়কাঠি গ্রামে। সে উদয়কাঠির নূরাণী মাদরাসার শিশু শিক্ষার্থী।

তার বাবা জাহাঙ্গীর হোসেন পেশায় অটোচালক। গত শনিবার(১৪ মার্চ) বরিশালে জান্নাতের চিকিৎসা শেষে মা-বাবা ও একমাত্র ভাইসহ বাড়ি ফেরার উদ্দেশ্যে খেয়ার অপেক্ষায় বানারীপাড়া খেয়াঘাট সংলগ্ন ফেরিঘাটে অবস্থান করছিল। সবার অলক্ষে অসাবধানতাবশত জান্নাত পানিতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে সবাই ধারনা করেছিল। পরে বানারীপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এবং পরে বরিশাল থেকে ডুবুরী এসে শনিবার রাতভর এবং রবিবার সারাদিন অনেক খোঁজাখুজি করে শিশুটিকে উদ্ধার করতে পারেননি।

সোমবার(১৬ মার্চ) ভোর রাত সোয়া ১২টায় ফেরিঘাট থেকে জান্নাতের লাশ ভেসে উঠলে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। জান্নাতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯