শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
পুলিশকে মারধর চাঁদা না দেয়ায়, যুবলীগ নেতা গ্রেফতার

পুলিশকে মারধর চাঁদা না দেয়ায়, যুবলীগ নেতা গ্রেফতার

আনোয়ার হোসেন :: বরিশালে জমি কেনার পর চাঁদা না দেওয়ায় জমির মালিক এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় জমির মালিক বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত শহিদুল ইসলাম বাদী হয়ে যুবলীগ নেতা মজিবর শিকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে শনিবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে বিসিসির ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা মজিবর সিকদার ও তার সহযোগী নিজামকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর উত্তর আমানতগঞ্জের নয়া বাড়িতে জমি ক্রয় করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট শহিদুল ইসলাম। সেখানে গিয়ে শনিবার রাতে চাঁদা দাবি করেন স্থানীয় যুবলীগ নেতা মজিবর সিকদার তার সহযোগী নিজাম সিকদার। দাবি করা চাঁদা দিতে অস্বীকার করলে শহিদুল ইসলামকে মারধর করেন তারা।

রোববার (১৫ মার্চ) দুপুরে বিষয়টি অনুসন্ধান ২৪কে নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, চাঁদা দাবি ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যে মামলায় মজিবর সিকদার ও তার সহযোগী নিজামকে আসামি করা হয়েছে। পড়ে এই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃত দুইজনকেই বরিশাল জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯