শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি :: বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৌমেন্দ্রসরকার গৈলায় কবি বিজয় গুপ্তের মনসা মন্দির পরিদর্শন করেন।
গতকাল শুক্রবারসকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় কবি বিজয় গুপ্ত প্রতিষ্ঠিতমনসা মন্দিরে বিচারপতি সৌমেন্দ্র সরকার পরিদর্শন করে পরিদর্শন বহিতেস্বাক্ষর করেন। বইতে মন্তব্য করে তিনি বলেন, বহুদিন ধরে আপনাদের এইঐতিহ্যবাহী মনসা মন্দির পরিদর্শনে আসার ইচ্ছা ছিল, আজ তা পূর্ন হলে। এখানে এসে অসাম্প্রদায়িকতা যে পূর্ব বাংলার মানুষের সহজাত স্বভাব তাবুঝতে পেরেছি আপনাদের অবস্থান দেখে।
এসময় পরিদর্শনকালে উপস্থিতছিলেন ঝালকাঠীর জেলা দায়রা জজ কেএম শহীদুল্লাহ, বরিশাল সিনিয়রজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান, সাব্বির মুহাম্মদ খালিদ, এনায়েত হোসেন, সহকারী জজ মোস্তাফিজুর রহমান, মিরাজুল ইসলাম, জেলানাজির মাইকেল আশিষ সিনহা, সুমন হাওলাদার, প্রসেনজিৎ দে শুভ্র, মনসামন্দির কমিটির সাংস্কৃতিক সদস্য স্বপন কুমার মন্ডল, সদস্য ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, সাংবাদিক এস এমশামীম প্রমুখ।