মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চন্দ্রমোহন মুক্তিযোদ্ধা শাজাহান এর উপর কবির সন্ত্রাসী বাহীনির হামলা

চন্দ্রমোহন মুক্তিযোদ্ধা শাজাহান এর উপর কবির সন্ত্রাসী বাহীনির হামলা

স্টাফ রিপোর্টর :: বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়নে মুক্তিযোদ্ধা শাজাহানের পরিবারের উপর কবির বাহীনির সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।

 

গত (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় মুক্তিযোদ্ধা শাজাহানের জমি দখল করতে কবির বাহীনির লোকেরা সন্ত্রাসী তান্ডব চালায়। সন্ত্রাসীদের হামলা গুরুত্ব অসুস্থ শাজাহান বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

 

এলাকাবাসীর সূত্রে জানাযায়, সন্ত্রাসী কবিরের অপরের জমি দখল করাই নেশায় পরিনত হয়েছে। তাতে বাড়ির লোকের হউক বা অন্য যে কোন মানুষে এমনকি চরের জমি দখল করে এই সন্ত্রাসী কবির বাহীনি। তবে যে কেউ জমি দখল করতে ভাড়া করে কবির সন্ত্রাসী বাহীনির লোকদের। সন্ত্রাসী কবিরের নামে একাধীক মামলার অভিযোগ পাওয়া গেছে।

 

সন্ত্রাসীরা হলো, আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার (৪০), লেদু ডালীর ছেলে রফিক ডালী (৪০), ও রাসেল ডালী (৩০)। তারা এক অপরের খালাতো ভাই মিলেই মুক্তিযোদ্ধা শাজাহানের উপর সন্ত্রাসী হামলা চালায়। এমনকি ওই সন্ত্রাসী বাহীনির কাছে এলাকার নির্রীহ লোকেরা জিম্মি হয়ে পরেছে বলে অভিযোগ উঠেছে। তাদের সন্ত্রাসী তান্ডবের ভয়ে কেউ কথা বলতে চায় না। অপেন চেলেঞ্জ করে সন্ত্রাসী কবির এলাকায় বলেন, আমার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে আজ পর্যন্ত এক দিন জেল খাটাতে পারেনি। থানা পুলিশ আমার নাম শুনলে আর আসে না, কারন জানেন কবির কে? এক কথায় চন্দ্রমোহন সন্ত্রাসী কবির ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়া যায়।

 

একধীকে মুক্তিযোদ্ধা শাজাহান এবং তার পরিবারের সদস্যদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অন্য অন্য মুক্তিযোদ্ধারা। ইউনিয়নের মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযোদ্ধা শাজাহানের উপর এই নেক্কারজনক হামলায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। তারা আরো বলেন, মুক্তিযোদ্ধা শাজাহানের সপরিবারের হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে। আমরা এই কাপূরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। একই সঙ্গে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯