রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
৭ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের প্রেরনা

৭ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের প্রেরনা

বাবুগঞ্জ প্রতিনিধি :: যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি পালন করেছে বাবুগঞ্জ আওয়ামীলীগ। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন দলীয় নেতৃবৃন্দ নিয়ে পুম্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আওয়ামীলীগ কার্যালয় সামনে সমাবেশে মিলিত হয়।
আ’লীগের সহ-সভাপতি আঃ মন্নান হাওলাদারের সভাপতিত্বে ও গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রাজা, আঃ মতিন রাঢ়ী, যুগ্ন-সম্পাদক মোস্তফা কামাল চিশতির, যুগ্ম সম্পাদক খন্দকার কামাল হোসেন, দপ্তর সম্পাদক পরিতোষ পাল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি, ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারি, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক তাওহীদ হোসেন, মহিলা লীগের সভাপতি সেতারা বেগম, কৃষকলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সিকদার, সে”ছা সেবক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, আবুল কালাম কলেজ শাখার ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, ছাত্রলীগ নেতা প্রসেনজিৎ দাস অপু, ওবায়দুল হক জুয়েল, মুরাদ হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, “মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে প্রেরনা সৃষ্টিতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ১৯ মিনিটের অবিনাশী কথামালার ভাষনটি বাঙ্গালি জাতির মুক্তির দলিল। ৭ই মার্চ বাঙ্গালি জাতির মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন। বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে বাঙ্গালি জাতি উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে”।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯