মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভোলায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ভোলা :: ভোলার চরফ্যাশনে আলাউদ্দিন শুক্কুর(৩২) নামের এক দিনমজুর যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিজ বসতবাড়ির পুকুরপাড় গাছেঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত আলাউদ্দিন শুক্কুর ওই ইউনিয়নের আবদুল লতিফ আখনের ছেলে।

নিহতের স্ত্রী হাসনা জানান, তার স্বামী পেশায় দিনমজুর। ৩ সন্তানের জনক। ঘটনারদিন কোন কাজে যাননি তিনি।

কাজের সন্ধানে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনার সময় নিহত শুক্কুর আলী মাগরিবের নামাজ শেষে স্ত্রীর কাছে রাতের খাবার খেতে চান। খাবার খেয়ে পার্শ¦বর্তী মিনা বাজারে যান এবং শিশু মেয়েকে নিয়ে স্ত্রী হাসনা বেগম শশুরের ঘরে যান । সেখান থেকে ফিরে তার স্বামীর মোবাইল ও পরিধানের শার্ট ঘরের চকির উপরে পরে থাকতে দেখে স্বামীকে খুঁজতে শুরু করেন। কোথাও না পেয়ে তিনি তার শশুর ও দেবরকে বিষয়টি জানান।

পরিবারের সবাই অনেক খোজাখুজির পরে বসত ঘর সংলগ্ন পুকুরপাড়ে গাছেরসাথে তার ঝুলন্তলাশ দেখতে পেয়ে স্থানীয়দের সহয়তায় শশীভূষণ থানা পুলিশকে খবর দেন। থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।স্থানীয়রা জানান, নিহত আলাউদ্দিন

শুক্কুর বিগত বছরে মানুষিক রোগে আক্রান্ত ছিলেন এবং মাঝে মধ্যে তিনি বিকারগ্রস্থ হয়ে পরতেন। মানষিক ভারসাম্য হারিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে।
শশীভুষণ থানার ওসি মনিরুল ইসলাম জানান, গাছের সাথে গলায় ফাঁস দেয়া যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯