বুধবার, ২২ Jul ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধি :: মুলাদীতে স্ত্রী খাদিজা আক্তার লাবনীকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী বাবু ওরফে রাশেদ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার সকালে মুলাদী থানা পুলিশ উপজেলার সফিপুর ইউনিয়নের নোমরহাট লঞ্চঘাট এলাকা থেকে বাবুকে গ্রেফতার করে। মুলাদী সদর ইউনিয়নের পূর্ব কুতুবপুর গ্রামের মাইনুদ্দিন বেপারীর পুত্র বাবু ওরফে রাশেদ।
গত ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে যৌতুকের দাবীতে নিজের বাড়িতে স্ত্রীর গায়ে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা করে। পুলিশ জানায় প্রেমের সম্পর্কের সূত্রধরে ২০১৯ সালের মাঝামাঝি মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচিচর গ্রামের জাকির হোসেন হাওলাদারের মেয়ে খাদিজা আক্তার লাবনীর সাথে বাবু ওরফে রাশেদের বিয়ে হয়। খাদিজার পিতা-মাতা ওই বিয়ে মেনে না নিলেও বিয়ের পর থেকেই বাবু তার স্ত্রীকে পিতার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। কিš‘ খাদিজা যৌতুক আনতে অস্বীকার করলে বাবু তাকে মারধর শুরু করে এবং হত্যার হুমকি দেয়।
গত ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে বাবু ওরফে রাশেদ তার ঘুমন্ত স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। খাদিজার ডাকচিৎকারে বাড়ির লোকজন আগুন নেভালেও তার শরীরে ৮৫শতাংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা খাদিজার পিতা-মাতাকে সংবাদ দিয়ে তাকে প্রথমে গৌরনদী আশুকাঠি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করলে সেখানের তার মৃত্যু হয়। খাদিজার মৃত্যুর সংবাদ পেয়ে ঘাতক স্বামী বাবু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মুলাদী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। এঘটনায় খাজিদার পিতা জাকির হোসেন বাদী হয়ে রবিবার রাতে মুলাদী থানায় মামলা দায়ের করেন।