সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

ঝালকাঠি থেকে প্রতিনিধি :: ঝালকাঠিতে নানান আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ‘বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ০১ মার্চ রবিবার জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের উদ্যোগে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী নেতৃত্বে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখ থেকে ‘বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি’ এই স্লোগানে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক জোহর বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রোজী আক্তার, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন খান ও বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়াও অর্থনীতিতে বীমার গুরুত্ব তুলে ধরতে বীমা দিবসে জেলার প্রতিটি উপজেলায় শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে দিনটিকে প্রতি বছর বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন এ খাতের উদ্যোক্তারা। গত ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআর) অনুরোধে ১ মার্চকে ‘জাতীয় বীমা দিবস’ ঘোষণা করেছে সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯