শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ব্যাংকিং মেলা’ আজ, উদ্বোধক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

ব্যাংকিং মেলা’ আজ, উদ্বোধক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরিশাল জোনের উদ্যোগে ২৯ ফেব্রুয়ারি শনিবার বিএম কলেজের বাস্কেটবল মাঠে দিনব্যাপী ‘ডিজিটাল ব্যাংকিং মেলা’র আয়োজন করা হয়েছে।

ব্যাংকের গ্রাহক ও ব্যাংকিং সেবা গ্রহণকারীদের ডিজিটাল প্রডাক্ট’স সম্পর্কে সম্যক ধারণা প্রদানের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
মেলা আয়োজনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরিশাল জোনের ২৫ টি শাখা সহ আরও তিনটি ব্যাংক- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোসাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড অংশগ্রহণ করবে।
মেলা মাঠে ১০-১২ টি স্টল থাকবে এবং ডিজিটাল মেলাকে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর করার জন্য বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ডিজিটাল ব্যাংকিং সেবা সংশ্লিষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠান (জারি, সারি, গম্ভিরা, গান, নাটিকা, কৌতুক) ও সন্ধ্যা ৭ টায় নির্বাচিত গ্রাহকদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯